রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২

ট্রেনের ধাক্কায় ধুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিক্সা।

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর নামক স্থানে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়াও আরও দুই স্কুলছাত্র আহত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পশ্চিম দিকে আউটার সিগনালের অদূরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল ছাত্র উপজেলার নছরতপুর গ্রামের অটোরিকশা চালক সেলিম মিয়ার ছেলে ও শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোহাগ মিয়া (৭)।

আহতরা একই গ্রামের কামাল মিয়ার ছেলে সামি (৭) ও আলমগীর মিয়ার ছেলে সায়েম (৭)। তাদেরকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে মুমূর্ষ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে।

হতাহত শিক্ষার্থীরা শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নছরতপুর থেকে তিনজন স্কুলছাত্র নিয়ে একটি অটোরিকশা ইসলামী একাডেমিতে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামক স্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পাড় হয়ে যাবার চেষ্টা করছিল। এ সময় সিলেটগামী একটি লোকাল ট্রেন রেলক্রসিংয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোহাগ নিহত হয়। বাকীদের স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় এবং বিক্ষোভ করে।

গ্রামবাসীর অভিযোগ, অটোরিকশাটি স্কুল ছাত্রদের নিয়ে মহাসড়ক দিয়ে যেতে পারলে আজকে এই দুর্ঘটনাটি হত না।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com