রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ভাতে চুল পাওয়ায় স্ত্রীকে মাথা ন্যাড়া করে দিলো স্বামী

তরফ নিউজ ডেস্ক: জয়পুরহাট সদর উপজেলার শালগ্রামে ভাতের থালায় চুল থাকার অপরাধে স্ত্রী আরজিনা বেগমকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিয়েছে স্বামী বাবলু মিয়া।

সোমবার (৭ অক্টোবর) এ ঘটনার পর পুলিশ দুপুরে বাবলুকে আটক করে থানায় নিয়ে যায়। আটক বাবলু মিয়া একই গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খাঁন জানান, বাবলু নিয়মিত স্ত্রী আরজিনা বেগমকে নির্যাতন করে আসছিল। সোমবার সকালে বাবলু ভাত খাওয়ার সময় ভাতের প্লেটে চুল দেখে আরজিনাকে মারধর করার এক পর্যায়ে আরজিনার হাত-পা বেঁধে তার মাথা ন্যাড়া করে দেয়। খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবলুকে আটক করে। পরে থানায় এসে আরজিনা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।

সূত্র: দৈনিক জাগরণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com