রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

লাখাইয়ে শিশু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শিশু রুবেল মিয়াকে (৯) হাত-পা বেঁধে পানিতে ফেলে হত্যার দায়ে রায়হান মিয়া ওরফে জাবেদ রায়হান (৩১) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। আদালত পরিদর্শক মো. আল-আমিন বিষয়টি  নিশ্চিত করেছেন। রায়হান মিয়া রমনা থানার শিকদার বাড়ি এলাকার শাহজাহান মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, রায়হান লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুল হাইকে বাবা ডেকে সেখানেই বসবাস করে আসছিলেন। ২০০৩ সালের ৮ আগস্ট একই গ্রামের শরীফ মিয়ার ছেলে রুবেলকে মাছ ধরার কথা বলে নৌকায় করে পার্শ্ববর্তী হাওরে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায় সে। শিশু রুবেল চিৎকার শুরু করলে ক্ষিপ্ত হয়ে তার হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয় রায়হান। ঘটনার ৩ দিন পর হাওরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। ১১ আগস্ট মরদেহ উদ্ধারের দিনই রুবেলের বাবা বাদী হয়ে রায়হানকে একমাত্র আসামি করে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীকালে ২০০৫ সালের ৫ অক্টোবর লাখাই থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। হত্যাকাণ্ডের দীর্ঘ ১৬ বছর পর ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, রায় ঘোষণার পর রুবেলের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com