রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে বালুর গর্তে পড়ে শিশুর মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বালুর গভীর গর্তে পড়ে সিয়াম আহমেদ (৮) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার হিলালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু উপজেলার শংকরপুর গ্রামের এখলাছ মিয়ার পুত্র।

জানা যায়, সম্প্রতি ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে হিলালপুর গ্রামের কিছু বালু ব্যাবসায়ী। বালু উত্তোলনের ফলে কৃষি জমিগুলোতে মাঝে মাঝে গভীর গর্তের সৃষ্টি হয়।

বুধবার দুপুরে সিয়াম আহমেদ সহপাঠিদের সাথে মাঠে খেলা করতে গিয়ে হঠাৎ পা ফসকে একটি গভীর গর্তে পড়ে গিয়ে পানির নিছে কাদায় আটকা পড়ে যায়। সাথে সাথে সহপাঠি অন্যান্য শিশুরা সিয়ামের মামার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা স্থানীয় লোকজনকে নিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর বালুর গভীর গর্ত থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। সিয়াম দীর্ঘদিন যাবৎ তার মায়ের সাথে মামার বাড়ি হিলালপুর গ্রামে বসবাস করে আসছিল।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাথেসাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com