রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সড়কের বেহাল অবস্থায় উদাসীন স্থানীয় জনপ্রতিনিধি

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং বড়বাজার থেকে নতুনবাজারের সাগরদীঘি পূর্বপাড়ের এই ভাঙ্গনটি দীর্ঘদিনের। এখানে প্রতিদিনই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। আরেকটু ভাঙ্গন হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এই রাস্তাটি।

ফলে চরম ভোগান্তিতে পড়বেন জনসাধারণ। খানা খন্দে ভরপুর এই রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন করুণ অবস্থা থাকলেও তা সংস্কারে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন উদাসীন। এই রাস্তার আরো বেশ কয়েকটি জায়গায় ভাঙ্গন আর পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে।

ভুক্তভোগীদের প্রশ্ন এই সামান্য ভাঙ্গনটুকুই যদি এমপি সাহেব আর উপজেলা চেয়ারম্যান সাহেবকে করতে হয় তাহলে স্থানীয় জনপ্রতিনিধিদের কাজটা কি ! এসব কি এদের চোখে পড়েনা ? তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরীভাবে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com