রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাকসামে তেলের মিলে অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষতি

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামে একটি তেলের মিলে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে পৌর এলাকার পূর্ব লাকসামে কুচারপুলে মেসার্স ফারহানা অয়েল মিলস এ ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মিল মালিকের দাবি অগ্নিকান্ডে অন্ততঃ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে এগারোটার দিকে মিলের ভেতর আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসকর্মীরা জানান, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মিল মালিক একেএম সৈয়দ ফরিদ উদ্দিন সিদ্দিকী জানান, অগ্নিকান্ডে মিলের মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com