রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

৩ র‌্যাব সদস্যসহ ৫ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ছবি।

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভারতীয় সীমান্ত থেকে তিন র‌্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেট এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

তিন র‌্যাব সদস্য কুমিল্লা র‌্যাব-১১ এর কুমিল্লা সিপিসি-২ এর সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্র বলছে, সোর্সরা তিন র‌্যাব সদস্যকে নিয়ে মাদক উদ্ধার করতে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যান। এ সময় সীমান্তরেখা থেকে তাদের আটক করে নিয়ে গেছে বিএসএফ।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুব মোর্শেদ বলেন, তিন র‌্যাব সদস্য ও দুই সোর্স আটক হওয়ার খবর জেনেছি। তাদের ফিরিয়ে আনতে কিছুক্ষণের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণের অতি. পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা শুনেছি। পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে শুনেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com