সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ফাহাদ হত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে ছাত্রদলের বিক্ষোভ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বানিয়াচং উপজেলা ছাত্রদল ও জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল দশটায় স্থানীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে সাবরেজিস্টার অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফজলে হাসান রুমন ও যুগ্ম আহবায়ক ইমদাদুল ইসলাম রকির যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন-হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও জেলা আইনজীবি ছাত্র ফোরামের যুগ্ম আহবায়ক আবুল বাশার (সুয়েম), সদস্য কবির তালুকদার, আবু তাহের, উপজেলা ছাত্রদল নেতা আতিকুর নাসের, সবুজ আহমেদ, কলেজ ছাত্রদলের য্গ্মু আহবায়ক সুমন আহমেদ, এম এ মন্নান, মামুন, নাঈম খান তোফাজ্জুল, হাবীবুর, বাবু, এমদাদুল হক, তোতা, মনিরুল, জুম্মন, কাওছার, তারেক, আনোয়ার, শান্ত, জীবন, নাঈম (২), রনি, ইফতাহির, বিলাস, সেলিম, পারভেজ, মুকিত প্রমুখ।

বক্তারা অবিলম্ভে মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের দ্রত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com