রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণে ইউটার্ন নিতে গিয়ে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন- হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ও জাকির হোসেন।

শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মাওলানা ফয়জুল্লাহ কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা, নগরীর মোগলটুলীর আল করিম লাইব্রেরির মালিক এবং পিকআপচালক জাকির হোসেন কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার বাসিন্দা।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি এলাকায়

একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এসময় একটি পিকআপকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com