শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটের লক্ষাধিক টাকার গাছ কর্তন, আদালতে মামলা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে রাতের আধারে প্রায় লক্ষাধিক টাকার গাছ কর্তন করে বিনষ্ট করে দিয়েছে দুবৃত্তরা। এ ব্যাপারে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়,চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী গ্রামের মন্নান মিয়ার ছেলে শামিম মিয়া ও মৃত মফিজ উল্লাহর পুত্র ইদ্রিস আলীর মধ্যে কয়েক বছর যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জের ধরে ইদ্রিস আলী, তার ভাই ইছাক মিয়া, ভাতিজা জসিম মিয়াকে নিয়ে শামিম মিয়ার প্রায় ৩০০ টি বিভিন্ন প্রজাতির চারা গাছ রবিবার রাতে কর্তন করে ফেলে। গাছগুলোর মূল্য প্রায় এক লক্ষ টাকা।

এ ব্যাপারে শামিম মিয়া মঙ্গলবার বাদী হয়ে ইদ্রিস আলীকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com