শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক ও তার সহযোগী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে ধর্ষক আলম মিয়া (২৫) ও তার সহযোগী ফয়জুর রহমান (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে বুধবার দুপুরে ধর্ষনের শিকার হওয়া কিশোরীকে ডাক্তারি পরীক্ষার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও জবানবন্দি রেকর্ড করার জন্য হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আজিজুর রহমান নাঈম জানান, মাধবপুর পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার এক কিশোরী ২১অক্টোবর রাত প্রায় ১২ টার দিকে তার বাবার ঘর থেকে বের হয়ে দাদার ঘরে যাচ্ছিল। এ সময় উপজেলার পূর্ব মাধবপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আলম মিয়া ও ফায়ার সার্ভিস এলাকার আব্দুর রহমানের ছেলে ফয়জুর রহমান ওই কিশোরীকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। একটি ঘরে আটকে রেখে ফয়জুর রহমানের সহযোগীতায় আলম মিয়া ওই কিশোরী কে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতা নিজেই বাাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বুধবার ভোর রাতে থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজামানের নেতৃত্বে একদল পুলিশ ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে আলম মিয়া ও ফয়জুর রহমান কে গ্রেফতার করে।

বুধবার দুপুরে গ্রেফতার ২ আসামী কে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com