রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘অপরাধ দমনে আলেম-ওলামাগণ অগ্রণী ভূমিকা রাখতে পারেন’

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম বলেছেন- সমাজ থেকে সব ধরণের অন্যায়-অপরাধ দমন করতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন শ্রদ্ধেয় আলেম-ওলামাগণ। আলেম-ওলামাসহ সচেতমহল ভূমিকা রাখলে পুলিশের জন্য অপরাধ দমন করা সহজ হয়ে উঠে।

তিনি বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বানিয়াচং ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস রুমে মাদক, জুয়া, চুরি-ডাকাতি, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধের আলেমদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন।

এ সময় আলেমগণও আইন শৃংখলা রক্ষায় সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বানিয়াচংয়ে যাতে করে ওরসের নামে মদ-গাজা ও অর্ধনগ্ন নারী দ্বারা অশ্লীল গানের আসর বসার অনুমতি না দেওয়া হয় সে ক্ষেত্রে প্রশাসনকেও অনুরোধ করেন তারা।

এএসপি শেখ মোহাম্মদ সেলিম আরো বলেন-সবাই একসাথে কাজ করলে এই সমাজ থেকে সবধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। তাই আমরা যার যার জায়গা থেকে অপরাধ দমনে যথেষ্ট পরিমানের সাহায্য সহযোগিতা কামনা করছি। যারা মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত রয়েছে তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হবে। পুলিশ জনগণকে সেবা দিতে আন্তরিক রয়েছে।

মতবিনিময়কালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত, ১নং ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল বাছিত আজাদ, মুফতি আতাউর রহমান, মাওলানা শায়খ মখলিছুর রহমান, হাজী ফরিদ উল্লাহ, মাওলানা আব্দুল ওলি, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা গোলাম কাদির, মাওলানা মশিউর রহমান, মাওলানা রওশন ইজদানী, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, রায়হান উদ্দিন সুমন, মখলিছ মিয়া, শিব্বির আহমেদ আরজুসহ বানিয়াচংয়ে শীর্ষ স্থানীয় আলেমগন উপস্থিত ছিলেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com