রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ফেসবুকের অপব্যবহার রোধে বাহুবল থানার আলোচনা সভা

বাহুবল প্রতিনিধি: বাহুবলে ফেসবুকের অপব্যবহার ও গুজবে বিভ্রান্তি নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে সচেতনতামূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বেলা ২টায় বাহুবল মডেল থানা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।

এসআই মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলী, কাসিমুল উলুম মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, এসআই মহরম আলী ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম রশিদ আহমেদ প্রমুখ।

বক্তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com