রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

এমপিওভূক্ত হলো হবিগঞ্জে ৪৮ শিক্ষা প্রতিষ্ঠান

নূরুল ইসলাম মনি: হবিগঞ্জে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবনে এই তালিকা প্রকাশ করেন। তালিকা মতে সারাদেশে সর্বমোট ২ হাজার ৭শ’ ৩০টি প্রতিষ্ঠানকে এমপিওভূক্তি করা হয়েছে। গত জুলাই মাস থেকে এটি কার্যকর হবে।

হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে-

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়– বাহুবলের হাজী এ ওয়াহেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, বিসি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও জগতপুর উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জের মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়, আজমিরীগঞ্জের সাতগাঁও পাবলিক উচ্চ বিদ্যালয়, বানিয়াচং-এর উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয় ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদরের ধলো বামকান্দি পঞ্চগ্রাম জুনিয়র হাই স্কুল, বামকান্দি আদর্শ স্কুল, উমেদনগর পৌর হাই স্কুল ও তেলিখাল আদর্শ উচ্চ বিদ্যালয়, চুনারুঘাটের চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয় ও কছুয়া উচ্চ বিদ্যালয়, মাধবপুরের শাহাবনগর উচ্চ বিদ্যালয়, আহমেদপুর উচ্চ বিদ্যালয়, ড. জরিফ হোসাইন জুনিয়র উচ্চ বিদ্যালয় ও সুলতানপুর উচ্চ বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়- বাহুবলের ফতেহপুর উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জের বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়, বানিয়াচং-এর আমবাগান উচ্চ বিদ্যালয়, রতœা উচ্চ বিদ্যালয়, একতা উচ্চ বিদ্যালয়, বিজিএম হাই স্কুল ও ইকরাম নন্দপাড়া হাই স্কুল, আজমিরীগঞ্জের পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদরের হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল, তরপ উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয় ও আশেরা হাই স্কুল, লাখাই-এর ববানীপুর হাই স্কুল ও মুড়িয়াউক হাইস্কুল
ডিগ্রী কলেজ- মাধবপুর উপজেলার শাহজালাল কলেজ।
উচ্চ মাধ্যমিক (কলেজ)– নবীগঞ্জের দিনারপুর কলেজ, বানিয়াচং-এর আইডিয়াল কলেজ ও হবিগঞ্জ সদরের জহুরচান বিবি মহিলা কলেজ।
দাখিল মাদরাসা– নবীগঞ্জের তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদরাসা, হবিগঞ্জ সদরের- বিবি মোহাম্মদিয়া সুন্নীয়া দাখিল মাদরাসা, শরিফাবাদ দাখিল মাদরাসা, দারুল হুদা ইসলামিয়া দাখিল মাদরাসা, নূর মোহম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদরাসা ও চান্দপুর দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসা, চুনারুঘাটের হাজী জোবেদা সুন্নীয়া দাখিল মাদরাসা।
আলিম মাদরাসা- বানিয়াচং-এর বি.এস.ডি বালিকা আলিম মাদরাসা।
কামিল মাদরাসা- হবিগঞ্জ সদরের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা।
ভোকেশনাল- বানিয়াচং-এর সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও মাধবপুরের জগদীশপুর জে.সি হাইস্কুল এন্ড কলেজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com