রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক, পিস্তল-গুলি উদ্ধার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ শতাধিক লোকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলিসহ বিভিন্ন ধরনের প্রায় দেড়শ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে উত্তর সাঙ্গর গ্রামের তোফাজ্জল হোসেনের (৩০) বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম জানান, উত্তর সাঙ্গর গ্রামের তোফাজ্জল হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জানে আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বানিয়াচং থানার কনস্টেল বেলাল ও মঈনুলসহ শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। পিস্তল, গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার এবং সংঘর্ষের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com