রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আরও এক উপকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ৩৩/১১ কেভি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এজন্য প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি।

শুক্রবার নির্মিতব্য উপকেন্দ্রের স্থান পরিদর্শন করে এ তথ্য জানান তিনি।

এ সময় প্রকল্প পরিচালক কে.এম. নাজিমউদ্দিন, হবিগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী শামীম ফরহাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলায় পিডিবি’র নির্বাহী প্রকৌশলী শামীম ফরহাদ জানান, হবিগঞ্জ শহরে বর্তমানে ৬টি ফিডার রয়েছে। নতুন এ উপকেন্দ্রটির নির্মাণকাজ সম্পন্ন হলে ৬টি ফিডারের সাথে যোগ হবে আরও ৮টি ফিডার। ফলে ‘লো ভোল্টেজ’ সমস্যার সমাধানসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

তিনি আরও জানান, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুৎ উপকেন্দ্রটির নির্মাণকাজ একবছরের মধ্যেই সম্পন্ন হবে।

পরিদর্শনকালে সংসদ সদস্য আবু জাহির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইতোমধ্যে দেশের ৯৫ শতাংশ পরিবারের জন্য বিদ্যুৎসেবা নিশ্চিত করেছে। হবিগঞ্জ শহরবাসীর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এ উপকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com