রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সুস্থ অবস্থায় বিমানে ওঠে লাশ হয়ে নামলেন রানা

তরফ নিউজ ডেস্ক : লাশ হয়ে দেশে ফিরলেন সিলেটের ওসমানীনগরের মধ্যপ্রাচ্য প্রবাসী রানা আহমদ তৌরিফের। সুস্থ অবস্থায় বিমানে ওঠে আকাশেই প্রাণ হারান রানা।

প্রবাসী তৌরিফ মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে বাংলাদেশের উদ্দেশে বিমানে আরোহণ করেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় কলকাতার আকাশেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তৌরিফ।

তৌরিফ সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউপির দক্ষিণ সাদিপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে বিমানটি অবতরণ করেন লাশ হয়ে।

তৌরিফের ছোট মেয়ে, ভাতিজাসহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন বিমান কর্তৃপক্ষ। পরে অ্যাম্বুলেন্সযোগে লাশটি নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।

সাদিপুর ইউপির স্থানীয় ৭নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী জিলু বলেন, প্রবাসী তৌরিফ অত্যন্ত ভাল মানুষ ছিলেন। আজ এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com