বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক

লাকসামে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: ”পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’’ এ শ্লোগান নিয়ে কুমিল্লার লাকসামে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে লাকসাম থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয়।

পরে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুইঁয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর কাউন্সিলর শাহ আলম, শাহজাহান মজুমদার, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, পুলিশিং কমিউনিটির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com