রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি: শ্রীমঙ্গলে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর সাইকেল আরোহী মারাত্বক আহত হন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস সুত্র জানায়, বিকেল সাড়ে ৫টারদিকে শহরতলীর হবিগঞ্জ রোডের বটের মিল নামকস্থানে দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে আহতদের অবস্থা খরাপ হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখাইে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাশেরপাড় এলাকার সজল সরকারের ছেলে বিষ্ণু সরকার (২২) ও একি এলাকার আব্দুল হকের ছেলে আশরাফুল ইসলাম (২০) মারা যান। অহত হন আলিশারকুল গ্রামের মোছাব্বির মিয়ার পুত্র জাবেদ আহমদ (২০)।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার এসআই জাকির হোসেন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com