রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বানিয়াচংয়ে সাংবাদিকের ভাইয়ের মৃত্যুতে মিলাদ মাহফিল

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার ও মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র সম্পাদক শিব্বির আহমদ আরজু’র বড় ভাই মো. তজুমুল মিয়া (৫৬) এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২নভেম্বর) বাদ আছর ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ সংলগ্ন জামে মসজিদে বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও ডা. ইলিয়াছ একাডেমি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, জনাব আলী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাকারিয়া খান, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক সমকাল এর প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান শুয়েব রাজা, উপজেলা কৃষি উপ সহকারি কর্মকর্তা মহিবুর রহমান মিটু, মাস্টার আব্দুল মোতালিব, সময়ের আলো প্রতিনিধি মো. আশিকুল ইসলাম, ডেসটিনি প্রতিনিধি আব্দাল মিয়া, মরহুমের ছোট ভাই সাংবাদিক শিব্বির আহমদ আরজু, ডেইলি বাংলাদেশ এর বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর প্রমুখ।

মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান।

উল্লেখ্য, উপজেলা সদরের সাগর দিঘীর পশ্চিম পাড় মহল্লার বাসিন্দা মো. তজুমুল মিয়া লিভারজনিত সমস্যার কারণে সম্প্রতি মৃত্যুবরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com