রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী কমিটি গঠন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ স্কাউটস এর তিনবছর (২০১৯-২০২২) মেয়াদের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে উপজেলাপরিষদ মিলনাতনে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে দশম ত্রৈবার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।

উক্ত নির্বাহী কমিটিতে পদাধিকারবলে কমিটির সভাপতি হন উপজেলা নির্বাহী অফিসার, সহ-সভাপতি পাঁচজন হলেন- সাবেক স্কাউটস সম্পাদক সুশান্ত কুমার দে, ভুনবীর দশরথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী,কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপেন্দ্র চন্দ্র দেব নাথ, সুইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন নাজ, কমিশনার(সুপারিশকৃত) ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব, কেষাধ্যক্ষ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রণবেশ চৌধুরী অন্তু, নির্বাচিত সম্পাদক হলেন বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধন,পদাধিকার বলে অন্যতম সদস্য হলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, অন্যতম সদস্য হলেন-উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল হাসান, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে গ্রুপ কমিটির সভাপতি দুইজন হলেন-ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমেদ।

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গ্রুপ কমিটির সভাপতি দুইজন হলেন- চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিমা রানী দেবী, প্রস্তাবিত উপজেলা স্কাউটলিডার শাহ মোস্তফা জে আই উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.আবদুল মোমিন, উপজেলা কাবস্কাউটলিডার(প্রস্তাবিত) জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত কুমার দেব নাথ।

এর আগে দশম বার্ষিক কাউন্সিলের ত্রৈবাষিক সধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, বাংলাদেশ স্কাউস্টস এর মৌলভীবাজার জেলার কমিশনার মো.খয়রুজ্জামান শ্যামল, সম্পাদক ফয়জুর রহমান, সহকারী কমিশনার আব্দুল ওয়াহিদ, সহকারি পরিচালক আতাউর রহমান, অনুষ্টানের সহযোগিতায় ছিলেন শ্রীমঙ্গল মুক্ত স্কাউট দলের সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিরাজ।

দশম ত্রৈবার্ষিক সাধারণ সভায় মোট ১৬০জন কাউন্সিলর অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com