সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

জাবিতে দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫

তরফ নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাস ভবন অবরুদ্ধের ঘটনায় আন্দোলনকারীদের ওপর হামলা করেছে উপাচার্যপন্থি শিক্ষক ও ছাত্রলীগের কর্মীরা। এতে তিন সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) উপাচার্যের বাসভবনের সামনে ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (০৪ অক্টোবর) রাত থেকেই জাবি উপাচার্য ড.ফরজানা ইসলামের অপসারণ দাবিতে ভিসির বাসভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। সকালেও আন্দোলনকারীরা তার বাস ভবনের সামনে অবস্থান নেন। এরপর হঠাৎ উপাচার্যপন্থি শিক্ষক ও ছাত্রলীগের কর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এতে সাংবাদিকসহ দুই গ্রুপের ১৫ জন আহত হন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। আন্দোলনকারী শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

টানা ১০ম দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ ও অষ্টম দিনের মতো সর্বাত্মক ধর্মঘট শেষে উপাচার্যকে তার বাসভবনে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com