রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাকসামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : “সচেতনতা, প্রস্ততি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এ প্রতিপাদ্য নিয়ে আজ (৬ নভেম্বর) বুধবার সকালে কুমিল্লার লাকসামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে।

লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভুঁইয়া।

উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সফিকুল ইসলাম। ফায়ারম্যান মোঃ আবু হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আবদুল আউয়াল, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি লাকসাম শাখার সাধারণ সম্পাদক আওরঙ্গজেব খান রুবেল, যুবলীগ নেতা রমজান আলী রঞ্জু, হারুনুর রশীদ, নারী নেত্রী নুপুর খোন্দকার, ফায়ারম্যান ফিরোজ আলম মজুমদার, খোরশেদ আলম, মোঃ এমরান হোসেন, মোঃ রুহুল আমিন, গাজী মোঃ আমজাদ, সহ বিএনসিসি স্কাউট দল, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে ফায়ার সার্ভিস কর্মীদের অভিবাদন গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com