রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বানিয়াচংয়ে ছুরিকাঘাত করে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে ফজল মিয়া (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যার পর এ ঘটনাটি ঘটে। নিহত ফজল মিয়া বানিয়াচং উপজেলার হরিপুর গ্রামের বজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজল মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের ফুল মিয়ার ছেলে সালমান মিয়ার। বুধবার সন্ধ্যায় দু’জন হরিপুর বাজারের একটি চা স্টলে চা খাচ্ছিলেন। এসময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সালমান মিয়ার হাতে থাকা ছুরি দিয়ে ফজলু মিয়ার বুকে আঘাত করেন। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক প্লুটো চক্রবর্তী জানান- ঘটনাস্থলেই ফজলু মিয়ার মৃত্যু হয়েছে। তার বুকে ছুরিকাঘাত করার কারণে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রঞ্জন কুমার সামন্ত জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com