রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে জেএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ৪ অভিভাবককে অর্থদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে জেএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশত গজের ভিতরে অবস্থান করার অপরাধে ৪ নারী অভিভাবককে অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এর নেতৃত্বে দীননাথ ইনষ্টিটিউশন সাতকাপন মডেল সরকারি হাইস্কুলে জেএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করা হয়।

দন্ডিত অভিভাবকরা হলেন- মাহমুদা খাতুন, রুজিনা আক্তার, ফাতেহা বেগম ও ফাহিমা খাতুন।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা কেন্দ্রের দুইশত গজের ভিতরে প্রবেশে ১৪৪ ধারা জারী করা রয়েছে। ১৪৪ ধারা জারী ভেঙ্গে চার নারী অভিভাবক কেন্দ্রের সামনে চলে যাওয়ার অপরাধে প্রত্যেককে দুইশত টাকা করে মোট আটশত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

এ ছাড়াও পাবলিক প্লেসে ধুমপান করার অপরাধে এক ব্যক্তিকে তিনশত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com