বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চোর ঢুকলো ইউএনও অফিসে!

ফাইল ছবি

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় (ইউএনও) অফিস। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার দফতর। সেই দফতরেই চুরি! তাও আবার নগদ অর্থ চুরি। বাদ যায়নি সাব-রেজিস্ট্রি অফিসও। এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলায়।

রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে ইউএনও অফিসের নাজির মোস্তাফিজুর আহম্মেদের কক্ষে চোর প্রবেশ করে সরকারি নগদ ৪২ হাজার টাকা চুরি করেছে। সেই সঙ্গে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ঢুকে সাব-রেজিস্ট্রার অঞ্জু দাসের কক্ষ থেকে মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়েছে। সকালে খবর পেয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) নুর-ই আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, চুরির ঘটনায় নৈশপ্রহরী সেলিম উদ্দিন, মুক্তার হোসেন, আরিফুর রহমান, কামাল হোসেন ও স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। চুরির ঘটনায় মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com