রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বড়লেখায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখায় বুধবার দিবাগত রাতে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মৃত ধলাই মিয়ার ছেলের আব্দুল ওয়াদুদ (৩৫), বড়লেখা উপজেলার জোতিরবন্দ গ্রামের ইলিয়াস আলীর ছেলে জুয়েল আহমদ (৩০) এবং গজভাগের আব্দুর রউফের ছেলে জহির উদ্দিন (৩৫)।

পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার (৬ নভেম্বর) রাতে গ্রেপ্তারকৃতরা ডাকাতির জন্য একত্রে জড়ো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে পুলিশের কাছে এ খবর আসে। খবর পেয়েই অভিযানে নামে পুলিশ। এসময় উপজেলার মুছেগুল এলাকা থেকে প্রথমে আব্দুল ওয়াদুদকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে লক্ষীছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে জুয়েল আহমদ ও জহিরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি গ্রীল কাটার মেশিন, ৩টি রামদা ও ২টি সাবল এবং মুখ বাধার কালো কাপড় জব্দ করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিতে জড়ো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ওয়াদুদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জুয়েল ও জহিরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com