রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

৩৩৩ নাম্বারে কল দিয়ে বাল্যবিয়ে বন্ধ, কনের পিতার জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে ৩৩৩ এ কল দিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি নেয়ার দায়ে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১০ নভেম্বর) বেলা ১ টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বাহুবল উপজেলার মানিকপুর গ্রামের জুলহাস মিয়ার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া সীমা আক্তার (১৩) কে পারিবারিক উদ্যোগে রবিবার বিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েও বিয়ের সকল আয়োজনের শেষ পর্যায়ে ৩৩৩ নাম্বারে কল দিয়ে বিষয়টি জানায় পারভেজ হোসাইন নামের স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার ভূমি, ইউপি চেয়ারম্যান আব্দাল মিয়া তালুকদার, ওয়ার্ড মেম্বার, মহিলা বিষয়ক কর্মকর্তা ও তথ্যকেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তারা থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

বিষয়টি যাচাই-বাচাই করে সত্যতা পাওয়ায় সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল ভ্রামমান আদালতের মাধ্যমে মেয়ের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেনা বলে পিতা-মাতার কাছ থেকে একটি মুচলেকা আদায় করা হয়। এছাড়া বিয়ে বাড়িতে উপস্থিত সকলকে এরকম অন্যায় কাজ যেন আর কেউ আয়োজন না করে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এরকম ৩৩৩ নাম্বারে কল করে সবাইকে সেবা নেওয়ার জন্য অনুরোধ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com