সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মাধবপুরে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরে বেপরোয়া বাসের চাপায় হরেন্দ্র দাশ (৯৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার আন্দিউড়া নামক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হরেন্দ্র  উপজেলার বল্লা গ্রামের বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার বলেন, দুপুরে মহাসড়ক পার হচ্ছিলেন হরেন্দ্র দাশ। এসময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির বাস ওই বৃদ্ধকে চাপা দিলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশে এ কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com