রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

বাহুবলে পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্র নিহত

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে পিকআপ ভ্যান চাপায় হাসন মিয়া (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (০১ ডিসেম্বর) বিকাল ৫টায় উপজেলার সিলামীস্থ (প্রকাশিত চারগাও) ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাসন উপজেলার পূর্ব হাবিজপুর গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুল মতিনের পুত্র এবং তগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

শায়েস্তাগঞ্জে জনতার হাতে আটক ঘাতক পিকআপ ভ্যান

 

স্থানীয়রা জানায়, সোমবার বিকাল ৫টায় হাসন বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হবার সময় পুটিজুরী থেকে আসা মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-৮২৩৯) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার ঘাতক পিকআপ ভ্যান পালিয়ে গেলেও মহাসড়কের শায়েস্তাগঞ্জে আটক করা হয়েছে।  ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। এতে সড়কের উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে।

খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জনতাকে শান্ত করে অবরোধ তুলে দিলে প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com