শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

বানিয়াচংয়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা সদরে অবস্থিত স্থানীয় বড়বাজারে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মামুন খন্দকার ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মতিউর রহমান খাঁন।

এসময় বিএসটিআইর অনুমোদনহীন ও মেয়াদ উর্ত্তীর্ণ পন্য বিক্রি করার অপরাধে মুুদি দোকান আলঙ্গীর মিয়া ১০ হাজার, জুয়েল মিয়া ৫ হাজার, মুবিন উদ্দিন ৫ হাজার, শাবাজ মিয়া ৫ হাজার, আশরাফ উদ্দিন ৩ হাজার ও হাফিজুর রহমানকে ২ হাজার টাকাসহ মোট ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় বিভিন্ন ফার্মেসীতেও অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে কোন দোকানে বিএসটিআইর অনুমোদনবিহীন পণ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনায় বানিয়াচং থানার সেকেন্ড অফিসার আব্দু রহমানের নেতৃত্বে একদল পুলিশ ও সংশ্লিষ্ট বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com