রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

মালিতে সংঘর্ষে ২৪ সৈন্য ও ১৭ জিহাদি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মালির পূর্বাঞ্চলে ব্যাপক সংঘর্ষে ২৪ সৈন্য ও ১৭ জিহাদি নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার এ দেশে নিরাপত্তা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় তাদের মধ্যে এমন সংঘর্ষ হলো। সামরিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ওই সূত্র জানায়, মালির উত্তরপূর্বাঞ্চলীয় তাবানকোর্ট শহরের কাছে একটি টহল দল সোমবার হামলার শিকার হওয়ায় মালি ও নাইজার বাহিনী সেখানে যৌথ অভিযান চালায়।

সামরিক সূত্র জানায়, এ অভিযানে মোট ২৪ সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়। অপরদিকে অভিযানে ১৭ জিহাদি নিহত ও শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃতরা নাইজার সৈন্যদের কাছে বন্দী রয়েছে।

এরআগের এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ফরাসি ও নাইজার বাহিনী পাল্টা অভিযানে অংশ নিয়েছে।

সোমবারের অভিযান ছিল সামরিক বাহিনীর জন্য বড় ধরনের আরেকটি ক্ষতি।

২০১২ সালে মালির উত্তরাঞ্চল জিহাদিদের হাতে চলে যায়। পরে ফরাসি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com