রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ইজিবাইক উল্টে নিহত ১, আহত ৮

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে সুভাষ নন্দী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন আরো ৮ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসাপতালে প্রেরণ করেছেন স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় সুভাষ নন্দি মৃত্যুবরণ করেন।

নিহত সুভাষ উপজেলার মিরপুর ইউনিয়নের ঘাঘড়া প্রকশিত রাউদগাঁও গ্রামের বাসিন্দা।

জানা যায়, সোমবার বেলা ২টার দিকে উপজেলার রাউদগাঁও গ্রাম থেকে ব্যাটারী চালিত ইজিবাইক দিয়ে নারী পুরুষ মিলে ৯ জন যাত্রী নিয়ে মিরপুর আসছিল একই ইউনিয়নের ভূগলী গ্রামের জলিল মিয়ার ছেলে চালক লাল মিয়া। পথিমধ্যে মিরপুর এলাকার বেদে পল্লীর সামনে আসলে ইজিবাইকটি উল্টে যায়।

তাৎক্ষনিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত সুভাষ নন্দীকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মারা যান তিনি। অন্যান্য আহত লোকদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠিয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com