রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

নবীগঞ্জে মাইক্রোবাস চাপায় পিইসি পরীক্ষার্থীর মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শা এলাকায় মাইক্রোবাস চাপায় ইয়াসমিন আক্তার (১১) নামে এক প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসমিন ওই এলাকার খাতন মিয়ার মেয়ে ও পিইসর পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিদ্যালয়ের নাম জানা যায়নি।

শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, দুপুরের দিকে কুর্শা এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হাটছিল মেয়েটি। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com