রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লবনের মূল্য বেশি রাখায় ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের সদর উপজেলার রাজনগর এলাকায় এক কেজি লবনের মূল্য ১১০ টাকা রাখায় জালালাবাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিদপ্তরের একটি টিম রাজনগরের এতিমখান রোডের জালালাবাদ স্টোরে অভিযান চালায়।

এসময় প্রতি পেকেট আধা কেজি লবনের দাম ৫৫ টাকা করে বিক্রি করা হচ্ছিল বলে স্বীকার করেন দোকানের মালিক রিমন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪০ অনুসারে এসময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে বাহুবল উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে অধিদপ্তর। মঙ্গলবার সকালে বাহবল বাজারে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অপরাধে তন্বী স্টোরকে দুই হাজার টাকা এবং তাহমিদ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মিরপুর বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে মের্সাস রহিম স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা আরোপ করে অধিদপ্তর।

এদিন বাজারে পেয়াজ সংকট কাটাতে অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিেিত প্রতি কেজি ৮০ টাকা মূল্যে অবৈধ গুদামজাতকৃত পেয়াজ জনসাধারণের কাছে বিক্রি করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই সাইদের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com