সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ ও লবণ বিক্রয়ের অপরাধে জরিমানা

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় শেরপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ ও লবণ বিক্রয় করার অপরাধে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

এ সময় মৌলভীবাজারের সদর উপজেলার কামালপুর বাজার, কাজির বাজার, বিশ্বরোড, শেরপুর, মৌলভীবাজার রোড, আফরোজগঞ্জ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিশ্বজিৎ ভেরাইটিজ ষ্টোর ও তাহমিনা এন্টারপ্রাইজ নামে ২টি প্রতিষ্ঠানকে ১৪হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্স।

অভিযানকালে উস্তার মিয়া নামক একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে শেরপুর বাজারে অবস্থিত মূল্য তালিকায় উল্লেখিত মূল্যের চেয়ে পেঁয়াজের দাম অতিরিক্ত নেওয়ায় বিশ্বজিৎ ভেরাইটিজ ষ্টোরকে ৪হাজার টাকা এবং অভিযোগকারীকে জরিমানার ২৫%=১,০০০ টাকা প্রদান করা হয়।

এছাড়াও অভিযানকালে শেরপুরে অবস্থিত অতিরিক্ত দামে লবন বিক্রয় করার অপরাধে তাহমিনা এন্টারপ্রাইজকে ১০হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com