মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

যুবককে ঝুলিয়ে পেটাচ্ছে ইউপি সদস্য : ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : বিচারের নামে ‍যুবককে ঝুলিয়ে পেটাচ্ছেন ইউপি সদস্য এমন এক ভিডিও ভাইরালে তোলপাড় হচ্ছে সিলেটে। ঘটনাটি তিন মাস আগের হলেও সম্প্রতি তা ভাইরাল হয়। ঘটনাটি সিলেটের জকিগঞ্জ উপজেলার। আর অভিযুক্ত ইউপি সদস্যের নাম আবদুস সালাম।

যুবককে বেঁধে ঝুলিয়ে নির্যাতনের এই ভিডিও দেখা গেছে, জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলশাহ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম আটগ্রাম গুচ্ছগ্রামের আফজাল নামের এক যুবককে বাঁশের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করছেন। ভিডিওটি এরইমধ্যে পুলিশের হাতেও পৌঁছেছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। তিনি সংবাদিকদের জানান, ঘটনাটি অন্তত তিন মাস আগের। তবে পুলিশের হাতে ভিডিওটি আসার পরপরই নির্যাতিত ব্যক্তি আফজালকে খবর দেয়া হয়েছে। তার কাছ থেকে অভিযোগ নিয়েই নির্যাতনকারী আব্দুস সালামকে গ্রেফতার অভিযানে নামবে পুলিশ।

পুলিশ সুপার জানান, আবদুস সালামের বিরুদ্ধে নির্যাতনের আরো অনেক অভিযোগ রয়েছে। গত ১২ নভেম্বর আব্দুস সালাম বিচারের নামে স্থানীয় আব্দুল মান্নান নামের একজনকে জনসম্মুখে নির্যাতন করেন। এই অপমান সহ্য করতে না পেরে মান্নান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন- এমন একটি অভিযোগও এসেছে পুলিশের হাতে।

ফরিদ উদ্দিন জানান, এই অভিযোগও তদন্ত করছে পুলিশ। এর মধ্যেই এই ভিডিওটিও পাওয়া গেছে। অভিযুক্ত ওই ইউপি সদস্যকে গ্রেফতারে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানান ফরিদ উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com