রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

লাকসামে শত্রুতার জেরে প্রতিপক্ষের ঘরে আগুন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে পূর্বশত্রুতার জের ধরে এক অসহায় ব্যক্তির বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার মুদাফরগঞ্জ ইউপির চিকোনিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত বারটার দিকে চিকোনিয়া উত্তরপাড়া সহিদ মিয়ার ছেলে শরীফ ও সজিবের নতুন একটি টিনের বসতঘরে আগুন জ্বলতে দেখে মসজিদের মাইকে ঘোষনা দিলে আশপাশের লোকজন এসে পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ঘরের আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। দুষ্কৃতিকারীরা পেট্রোল ঢেলে ওই ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয় লোকজন জানান।

সহিদ মিয়ার ছেলে শরীফ ও মেয়ে আয়েশা জানান, পাশ্ববর্তী বাড়ীর মফিজ মিয়ার সঙ্গে ঘরের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই জায়গা দখলে নিতে পাশ্ববর্তী বাড়ীর নাসির ও মাজন ওরফে মামুনকে নিয়ে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় মফিজ মিয়া। এতে আমাদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আয়েশা আরো জানান, গত একবছর আগে এনজিও থেকে ঋণ নিয়ে বহু কষ্টে এই ঘরটি তৈরি করেছি। ঋণের বোঝা মাথায় নিয়ে আজ আমরা নিঃস্ব হয়ে পড়েছি। ওই এলাকার গ্রাম্য সর্দার জামাল হোসেন, বাচ্চু মিয়া বলেন, এই পরিবারটি অত্যন্ত গরীব ও অসহায়। অন্যের বাড়িতে কাজ করে এবং বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করে জীবিকা নির্বাহ করে। শত্রুতার জের ধরে অসহায় পরিবারটিকে পথে বসিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এদিকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com