রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

যুবককে ঝুলিয়ে পেটানো ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিচারের নামে ঝুলিয়ে পেটানো সেই ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম জানিয়েছেন।

আটক আব্দুস সালাম জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়ন পরিষদ সদস্য।

পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, “সালাম আটগ্রাম গুচ্ছগ্রামের গিয়াস উদ্দিন আফজাল নামে এক যুবককে বাঁশের সঙ্গে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

“ভিডিওটি তিন-চার মাস আগের। ঘটনাটি কেউ পুলিশকে না জানানোর কারণে এত দিন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। বুধবার পুলিশ ভিডিওটি দেখে খোঁজখবর নেয়। আর আফজালকে থানায় অভিযোগ দিতে বলা হয়।”

২৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, সালাম বাঁশের সঙ্গে ঝুলিয়ে আফজালকে বেধড়ক পেঠাচ্ছেন। আর লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।

পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, “সালামের বিরুদ্ধে মানুষকে নির্যাতনের আরও অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সব অভিযোগ খতিয়ে দেখছে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com