শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মুন্সিগঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ নিহত ৯

তরফ নিউজ ডেস্ক : ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৮ জন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার জায়েদুল আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন ও পরে হাসপাতালে নেয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে এক বৃদ্ধা (৭০) ও এক শিশুর (৮) মরদেহ রয়েছে।

লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ (এএসপি) মো. আসাদুজ্জামান জানান, আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৮ জন যাত্রী আহত অবস্থায় এসে এখানে চিকিৎসা গ্রহণ করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com