রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মাধবপুরে ট্রাক ও বাসের ধাক্কায় নিহত ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর নামক স্থানে ট্রাক ও বাসের ধাক্কায় খালেক মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-৯১১৯) বাখরনগর এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ঘুরে যায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ গাড়িতে থাকা কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার তেলিয়াকান্দি গ্রামের চাঁদ আলীর ছেলে খালেক মিয়া ঘটনাস্থলেই মারা যান।

আহত ইউনুছ আলী (৪১) ও লিচু মিয়াকে (৪৪) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) গোলাম দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com