সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বেলুন ও পায়রা উড়িয়ে যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : পদ্মা সেতুর আদলে তৈরি করা মঞ্চে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করেছেন।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় কংগ্রেসের প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের মঞ্চ তৈরি হয়েছে পদ্মা সেতুর আদলে।

উদ্বোধনের সময় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে স্বাগত জানান সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনাকে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা যুবলীগ’ স্লোগান দেন নেতাকর্মীরা।

বিশেষ অতিথি হিসাবে ভারতীয় যুব সমাজের এক নেতাসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত রয়েছেন। এছাড়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান নুরুল মজিদ হুমায়ুন, যুবলীগের সাবেক সাধারণ স্পাদক মির্জা আজম, আাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আা ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম।

সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসের প্রথম অধিবেশন উদ্বোধন শেষে বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দুই শীর্ষ পদে নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।

সম্মেলনে ঘিরে বর্ণিল বা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়। উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সকাল থেকেই সম্মেলন স্থলে আসতে শুরু করে নেতা-কর্মীরা।

কংগ্রেসে সভাপতিত্ব করছেন জাতীয় কংগ্রেস প্রস্তুতির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম। সদস্য সচিব ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ পরিচালনা করছেন। তবে বর্তমান কমিটির যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ বাকি বিতর্কিত নেতাদের সম্মেলন অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com