রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

মাধবপুরে ৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে তেলিয়াপাড়া চা বাগানের ২০ নং সেকশনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে বিজিবি।

৫৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈন উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন , সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তেলিয়াপাড়া চা বাগানের ২০ নং সেকশনে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com