রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ছাতকে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা ৩ শতাধিক স্থায়ী-অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত গোবিন্দগঞ্জ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পয়েন্ট ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের উভয় পার্শ্বে গড়ে উঠা এসব স্থাপনা বোল ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। ছাতক-গোবিন্দগঞ্জ ও সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রশস্তকণের লক্ষ্য সরকারী ভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে।

এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের উপ সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম। এসময় সুনামগঞ্জ ও ছাতক থানার বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com