রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ-১ আসনে দুই হেভিওয়েট সহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন দাখিলকৃত ১২ প্রার্থীর মধ্যে দুই হেভিওয়েট প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন রোববার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এ সকল মনোনয়নপত্র বাতিল করেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, ঋণ খেলাপির অভিযোগে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে পরিপ্রেরিত অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

অপরদিকে হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি’র মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।

এছাড়াও মনোনয়ন পত্রে নানান ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাফেজ জুবায়ের আহমেদ, ইসলামিক ফ্রন্টের মুফতি বদরুররেজা সেলিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রিন্সিপাল আবু হানিফা আহমদ হোসেন এর মনোনয়ন বাতিল করা হয়।

২৮ নভেম্বর (বুধবার) গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার সন্তান হেভিওয়েট প্রার্থী রেজা কিবরিয়া। এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।  উভয় প্রার্থীকে নিয়েই এলাকায় ছিল ব্যাপক আলোচনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com