রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে মাদ্রাসা ছাত্রীর বিষপানে আত্মহত্যা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সাবিরা খাতুন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

নিহত মাদ্রাসা ছাত্রী উপজেলার সাতকাপন ইউনিয়নের করিমপুর রউফচাঁন বিবি মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও করিমপুর গ্রামের আব্দুুর শরীফ এর মেয়ে।

জানা যায়, বহস্পতিবার সন্ধ্যায় সকলের অগোচরে সাবিরা খাতুন নিজ ঘরে বিষপান করে ছটপট করতে থাকে। পরে পরিবারের সদস্যরা দেখে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাবিরার অবস্থা আশংকাজনক হলে রাত সাড়ে ১১ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com