মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

হবিগঞ্জ জেলা আ.লীগের সভাপতি পদে প্রার্থী হলেন কেয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এর বরাবরে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দশম জাতীয় সংসদের আ’লীগের নির্বাচিত সংরক্ষিত আসনের সিলেট জেলার সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি শনিবার (৩০ নভেম্বর) এ মনোনয়ন পত্র জমা দেন।

আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি আ’লীগের আদর্শ বিশ্বাসী একজন নিবেদিত কর্মী। এছাড়া ও তিনি দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সিলেট জেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দলীয় সভানেত্রীর লক্ষ্য বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন হবিগঞ্জ জেলা আ’লীগের সম্মেলনে গুরুত্বপুর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে হবিগঞ্জ জেলা আ’লীগ কে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল হতে শক্তিশালী করতে জেলা আ’লীগের সভাপতি পদে প্রার্থী হতে চান।

উল্লেখ্য, সিলেট বিভাগে এই প্রথম কোন নারী কোন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com