রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

আকাশ থেকে আছড়ে পড়ল বিমানের তেলের ট্যাংক

তরফ নিউজ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের বটতলা নামক স্থানে আকাশ থেকে বিমানের একটি তেলের ট্যাংক পড়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্যাংকটি দেখতে দূরদূরান্ত থেকে অনেকেই ভিড় করছেন।

পাগলা থানা পুলিশের ওসি (তদন্ত) ফায়জুর রহমান বলেন, ‘বটতলা এলাকার মসজিদের পাশে বিমান থেকে একটি তেলের ট্যাংক পড়েছে বলে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পাই।’

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো প্রশিক্ষণ বিমান থেকে তেলের ট্যাংকটি পড়েছে। বিষয়টি বিমান বাহিনীকে অবহিত করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com