শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

মাধবপুরে রড বোঝাই ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামে রড বোঝাই ভ্যানের ধাক্কায় নিলয় দাস (৮) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র ওই গ্রামের বারেন্দ্র দাসের ছেলে ও ফুলকলি পৌর কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

মাধবপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার জানান, রবিবার দুপুর ১২টার দিকে গোয়ালনগর গ্রামের বারেন্দ্র দাস বাড়িতে ঘর তৈরির জন্য মাধবপুর বাজার থেকে একটি ভ্যান গাড়ী ভর্তি করে রড নিয়ে যাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত ভ্যানে থাকা রড বারেন্দ্র দাসের ছেলে ফুলকলি পৌর কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র নিলয় দাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিলয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত কামরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com