মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ছাতকে দুই বেকারিকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাত করনের অভিযোগে এ জরিমানা করে তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এ সময় ছাতক থানা পুলিশের একটি দল আদালত পরিচালনায় সহযোগিতা করে।

অভিযান পরবর্তী তাপস শীল সাংবাদিকদের জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ এবং ব্যবসা পরিচালনা করার মতো প্রয়োজনীয় বৈধ কাগজ না থাকার অপরাধে শহরের বাগদাদ বেকারি থেকে ৬০ হাজার ও ঢাকা রয়েল বেকারি থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, অবস্থার উন্নতিকল্পে আমরা আস্তে আস্তে আরও কঠোর হবো। খাদ্যে ভেজাল কোনোভাবেই সহ্য করা হবে না।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com